গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৯:২৭
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
 
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই মো. জিয়াউর রহমান জানান, সোমবার বিকাল পৌনে চারটার দিকে নতুন বাজার এলাকার গাজী বাড়ির মোড়ে চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের পরনে সবুজ সাদা রঙের গ্রামীণ চেক শার্ট এবং কালো ফুলপ্যান্ট ছিল।
 
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই যুবক মোবাইলে কথা বলছিলেন। এ সময় পিছন দিকে থেকে ট্রেনটি আসে।