নারায়ণঞ্জের সোনারগাঁও উপজেলায় অজ্ঞাত ট্রাকের চাপায় নাজমা আক্তার ও জিয়াসমিন নামের দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রিতা নামের অপর এক নারী শ্রমিক আহত হয়েছেন।
জানা গেছে, রবিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিতাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত নাজমা আক্তার নেত্রকোনা জেলার ফকিরবাজার এলাকার শহীদ মিয়ার মেয়ে ও জিয়াসমিন একই এলাকার জালালউদ্দিনের মেয়ে। নিহতরা রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার জোবাইদা টেক্সাটাইল মিলের শ্রমিক।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, নিহতদের লাশ উদ্ধার করে সকালে ময়না তদন্তের জন্য জেলার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
