ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ধনিকুন্ডা রাস্তার মাথা নামকস্থানে একটি সিএনজি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। আহতদের ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ধনিকুন্ডা রাস্তার মাথা নামক স্থানে পরশুরামগামী যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে দাড়িয়ে থাকা সিএনজি অটোরিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি অটোরিক্সার যাত্রী ফয়েজা আক্তার(৫০) নিহত হয়। এসময় বকুল আক্তার(৫০), আইয়ুব আলী(৭০), আবদুল কাদের(৫৫) ও ইসমাইল হোসেন(২৫) কে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হাসপাতালে বকুল আক্তার নিহত হয়।
আহতদের মধ্যে ইসমাইল হোসেনের অবস্থা আশংকা জনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
