আবেদনের যোগ্যতা শিথিল

বুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ০২:১৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবারের এইচএসসিতে ফল ‘খারাপের’ বিষয়টি বিবেচনায় নিয়ে ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগে এসএসসি ও এইচএসসি মিলিয়ে পদার্থ, রসায়ন ও গণিতে মোট ১৫ পয়েন্ট এবং বাংলা ও ইংরেজিতে ৯ পয়েন্ট মোট ২৪ পয়েন্ট প্রয়োজন হতো। এবার বাংলা ও ইংরেজিতে ৮ পয়েন্ট থাকলেও ভর্তির আবেদন করতে পারবে। ৩০ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে।