বিমানবাহিনীতে চাকরির নামে প্রতারণা, আটক ৪

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৪:১০
বিমানবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে বাহিনীর সাবেক দুই সদস্যসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। 
 
সোমবার রাতে বিভিন্ন জায়গা থেকে প্রতারণার শিকার ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। বিমানবাহিনীতে চাকরির নিয়োগপত্র দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল তাদের। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার এই তথ্য জানান।
 
তিনি বলেন, আটক চারজনের কাছে বিপুল সংখ্যক রেভিনিউ স্ট্যাম্প ও সিল পাওয়া গেছে। এর মধ্যে বেশ কিছু রেভিনিউ স্ট্যাম্পে সইও নেয়া হয়েছে। IMG0  
 
আটকদের মধ্যে একজন বিমানবাহিনীতে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও একজন অবসরপ্রাপ্ত সিভিল সদস্য রয়েছেন। তবে কারও নাম-পরিচয় জানানো হয়।   
 
 
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।