নেপালের রাজনৈতিক সংঘর্ষে সাত পুলিশ ও এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার দেশটির কাইলালি জেলায় থারু নৃগোষ্ঠীর বিক্ষোভের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর বিবিসির।
এ ঘটনার পর দেশটিতে সেনা মোতায়েন করা হয়েছে।
নেপালের পশ্চিমাঞ্চলীয় শহরে নতুন সংবিধানের বিরুদ্ধে থারু সম্প্রদায়ের কিছু মানুষ তাদের অধিকারের দাবীতে বিক্ষোভ করছিল।
কারফিউ ভঙ্গ করে ওই সম্প্রদায়ের মানুষ যখন বিক্ষোভ করছিল তখন বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই সংঘর্ষের জন্য বিক্ষোভকারীদের দায়ী করে বলেছেন, বিক্ষোভকারীরা দা, কুড়াল, বর্শা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এমনকি কয়েকজন পুলিশকে জীবন্তও পুড়িয়েছে তারা।
যদিও সংঘর্ষে কোনও বিক্ষোভকারী নিহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি।
নেপালে নতুন যে সংবিধান হয়েছে তাতে থারু সম্প্রদায়ের মানুষেরা বৈষম্যের শিকার হবে তাই এর বিরুদ্ধে কদিন ধরেই বিক্ষোভ করে আসছে ওই সম্প্রদায়ের মানুষ।
