আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের একটি গ্যাস স্টেশনে বড় ধরনের ধারাবাহিক বিস্ফোরণে ১০ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১৮ জন। খবর রয়টার্সের।
সোমবার রাতে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম ও ঐতিহ্যবাহী শহর হেরাত গ্যাস টার্মিনালের বিস্ফোরণে কেঁপে ওঠে। রাতের আকাশে বহু দূর থেকে দেখা যায় আগুনের কুলী।
হেরাতের আঞ্চলিক হাসপাতালের মুখাপত্র মোহাম্মদ রফিক সিরজাই জানিয়েছেন, ১১ জন মারা গেছে। আহত হয়েছে ১৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
