গাজীপুরের কালীগঞ্জে আট দেশের মুদ্রাসহ কলত্র চন্দ্র দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে। কলত্র উপজেলার তুমলিয়া চুয়ারিয়াখোলা গ্রামের হরিদাসের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে উপজেলার নাগরী বাজারে কলত্র চন্দ্র দাসের মালিকানাধীন স্বপন কসমেটিকস নামের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে কুয়েত, সিংঙ্গাপুর, মালেশিয়া, সৌদি আরব, ইউরোপ, দুবাই, ভারত ও থাইল্যান্ডের মোট ছয় লাখ ৬১ হাজার ৪৩০ টাকার বিভিন্ন মুদ্রা উদ্ধার করা হয় ও কলত্রকে আটক করা হয়।
আজ সকালে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।
