চাঁদপুরে কোহিনুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১২:০৩
 
চাঁদপুরের মহিলা আওয়ামী লীগের নেত্রী কোহিনুর বেগম হত্যা মামলার প্রধান আসামি নাজমা আক্তার নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরের গুনরাজদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার এই তথ্য জানিয়েছেন।
 
শামছুন্নাহার আরো জানান, সোমবার সন্ধ্যাঢ শহরের লঞ্চঘাট মামলার আরেক আসামি নয়নের গৃহকর্মী রফিক ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।
 
গত শনিবার রাতে শহরের রহমতপুর কলোনিতে কোহিনুর বেগমকে গলাকেটে হত্যা করা হয়। এই ঘটনায় কোহিনুরের ভাই আব্দুল মালেক  বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় নাজমা আক্তার নয়নকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।