মায়ের হাতে শিশু খুন, আটক মা-বাবা

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৩:২৫
খুলনায় মায়ের হাতে খুন হয়েছে ১১ মাসের শিশুকন্যা সুমাইয়া। মঙ্গলবার ভোরে নগরীর খালিশপুর পিপলস কলোনির পাঁচতলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মা শারমিন ও শিশুটির পিতা সুমনকে (২৩) আটক করেছে। তাদের খালিশপুর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে মা শারমিন তার এগার মাসের শিশু কন্যা সুমাইয়াকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘরের জানালা-দরজা বন্ধ করে রাখে। সকাল ৮টার দিকে প্রতিবেশীরা তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাকে আটক করে। পরে শিশুটির পিতা সুমনকেও আটক করা হয়। 
 
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।