নেত্রকোনার পূর্বধলায় রাব্বি (৯) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে সবুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সোমবার রাতে তাকে আটক করা হয়। রাব্বি উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবাির জামাইকোনা গ্রামের হাসেম আলীর ছেলে সবুজ মিয়া তার বাড়ির পাশের খালে মাছ ধরতে কারেন্ট জাল ফেলেন। এসময় রাব্বি ঐ জাল থেকে মাছ ধরতে যায়। এতে সবুজ ক্ষিপ্ত হয়ে রাব্বিকে আটক করে বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় রাব্বিকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে গত সোমবার রাব্বির মা নারগিস বেগম বাদী হয়ে পূর্বধলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সবুজ মিয়াকে আটক করা হয়েছে।
