পাবনায় সাঁথিয়ায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সিএন্ডবি মোড়ের চতুরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে অপহরণকারী সন্দেহে সাধারণ জনতা ঐ তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
