চট্টগ্রাম বন্দরে কর্মরত ছেলেকে দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন আবু বকর (৭০) নামে এক বাবা। স্টেডাল ক্যারিয়ারের চাপায় তিনি নিহত হন। বন্দরের সাবেক কর্মকর্তা তিনি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বন্দরের ৫ নম্বর ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, নিহত আবু বকরের ছেলে বন্দরে মেরিন বিভাগে লস্কর পদে কর্মরত। সেখানে তিনি সকালে ছেলের সঙ্গে দেখা করতে আসেন। ৫ নম্বর ইয়ার্ডে হেঁটে যাওয়ার সময় অসাবধনতাবশত স্টেডাল ক্যারিয়ারের চাপায় মৃত্যু হয় তার। এসময় স্টেডাল ক্যারিয়ার চালাচ্ছিলেন আবুল কালাম।
নিহতের লাশ তার পরিবারের কাছে পাঠানো হয়েছে বলে ওমর ফারুক জানান।
