লালমনিরহাটের পাটগ্রামের বিভিন্ন গ্রামে বজ্রপাতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুরে এই বজ্রপাত হয়।
আহতরা হলেন- ফরিদা বেগম (২৬), দীপ্তি আক্তার (৯), রাবেয়া আক্তার (১২), মর্জিয়া (৮), মাহারুপ (৬), জিয়াদ (৭), রমিছা বেগম (৪৫), সামিউল (১২), রুমানা (৮), মাহফুজা (১০), সুজন (১১), আকলিমা বেগম (৪৫), হাবিবা (৭), আলম (৩৫), মরিয়ম (১০), দীপু (৮), শাহেদা (৬০), এনামুল হক (৩৫), আখি আক্তার (২২), ফজিলা (৫৫) ও জাহানারা (৪৪)। এদের মধ্যে আলম ও এনামুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. প্রণব কুমার রায় বলেন, বজ্রপাতে আহত নারী ও শিশুসহ অনন্ত ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিত্সার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
