ভাঙ্গায় নিখোঁজের দুইদিন পর শিশুর গলিত লাশ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ১৭:৪৭
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের দুইদিন পর রিফাত কাজী (৫) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার হয়েছে। রিফাত উপজেলার নইলা গ্রামের প্রবাসী মিজান কাজীর পুত্র।
 
সোমবার সন্ধ্যায় আলগী ইউনিয়নের কুচিমারা খাল থেকে স্বজনেরা শিশুটির লাশ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙ্গা থানা পুলিশ।
 
থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানায়, শনিবার দুপুরের পর নিখোঁজ হয় রিফাত। খোঁজাখুঁজির দুইদিন পর হারুন মাতুব্বরের বাড়ির সামনের খাল থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করা হয়।