কুষ্টিয়ায় গহনা ছিনিয়ে নেবার সময় চিৎকার দেয়ায় সাড়ে চার বছরের এক শিশু কন্যাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপির মুসলিম নগর গ্রামে এ ঘটনা ঘটে।।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১০ টার দিকে মুসলিম নগর পটলদাইড় পাড়ার মঈনুল ইসলামের সাড়ে চার বছরের শিশু কন্যা মায়া গলায় স্বর্ণের চেইন, কানে দুল ও পায়ে নুপুর পড়ে বাড়ির পাশে খেলছিল। এ সময় একই এলাকার সোহেল (২২) সহ ৩/৪ জন দুর্বৃত্ত মায়াকে কোলে নিয়ে আদর করার ছলে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে শরীর থেকে গহনাগুলো খুলে নিতে থাকে। এতে মায়া চিৎকার করলে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল পাঁচটার দিকে ওই পাট ক্ষেতের ভেতর থেকে মায়ার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আমিনুল ইসলাম জানান, প্রধান অভিযুক্ত সোহেলকে এলাকাসীর সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
