বাংলাদেশি কিশোরকে পিটিয়েছে বিএসএফ

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ২১:১৬
বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্টাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারত-বাংলাদেশ রফতানি গেটের ভিতর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আকাশ (১৩) নামে এক বাংলাদেশি কিশোরকে পিটিয়ে জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করিয়েছে স্থানীয়রা। জেলার মনিরামপুর থানার টেংরামারি গ্রামে আ. ছালামের ছেলে।
 
২৬ বিজিবির চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নজরুল তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।