‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন অনুসারেই কাজ করছে র্যাব, তাই এই সংস্থাটির বিলুপ্তির প্রয়োজন নেই’ বলে জানিয়েছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার প্রশ্নে স্বরাস্ট্রমন্ত্রী বলেন, ‘র্যাব আইন মেনেই কাজ করছে। আবার র্যাবের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।’
র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজুর মৃত্যুর সম্পর্কে তিনি বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আরজুকে অপহরণ ও হত্যার অভিযোগে র্যাবের চারজনের বিবরুদ্ধে দায়ের করা মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।’
বিচারবহির্ভূত হত্যাকান্ডের কারণে র্যাবের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ তোলা হচ্ছে। র্যাব পরিবর্তন বা বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন—এমন প্রশ্নের জবাবে, স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যে কারণে র্যাব তৈরি হয়েছিল সেভাবেই কাজ করছে তারা। তার পরও তাদের আরো সাবধানতার সঙ্গে আইনসম্মতভাবে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।’
