জলঢাকায় উপ-নির্বাচন অনুষ্ঠিত

জামায়াত সমর্থীত প্রার্থীকে হারিয়ে যুবলীগ প্রার্থীর বিজয়

আপডেট : ২৫ আগস্ট ২০১৫, ২৩:১৩
মঙ্গলবার নীলফামারীর জলঢাকা উপজেলার ১নং গোলমুন্ডা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াত সমর্থীত প্রার্থী ও গোলমুন্ডা ইউনিয়নের জামায়াতের আমীর তোজাম্মেল হোসাইনকে হারিয়ে গোলমুন্ডা ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান বিজয় লাভ করেছেন।
সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত ১৫ হাজার ৮৮৬ ভোটের মধ্যে তালগাছ প্রতীক নিয়ে যুবলীগ প্রার্থী মিজানুর রহমান ৫ হাজার ৭৪১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত সমর্থীত দুটি পাতা প্রতীক নিয়ে তোজাম্মেল হোসাইন ভোট পায় ৫ হাজার ৫২টি।
এ দিকে দীর্ঘদিন পর জামায়াত অধ্যষিত এলাকা বলে পরিচিত গোলমুন্ডা ইউনিয়নে জামায়াতের দূর্গ থেকে বিজয় ছিনিয়ে আনার জন্য নতুন চেয়ারম্যান মিজানুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ  সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের।
উল্লেখ্য গত  ৩১ মে ২০১৫ গোলমুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার পারভেজ সাফিনের মৃত্যুতে আসনটি শুন্য ঘোষণা করে নিবার্চন কমিশন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী অবাধ ও সুষ্ঠ ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।