খুলনায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ দুই ভাই-বোনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।
বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বয়রা কলেজ রোডে পিএমজি কলোনীর সামনে দুর্বৃত্তদের ছোড়া এসিডে খুলনার নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী কানিজ ফাতেমা স্বাতী (২৫) ও তার ছোট ভাই শাওন (১৯) দগ্ধ হন। এসিডে স্বাতীর মুখ, বুক ও পিঠ এবং শাওনের পিঠের বাম পাশ ঝলসে যায়।
তারা বিভাগের কর্মচারী আইয়ুব আলীর সন্তান।
এ ঘটনায় তাদের পিতা নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
