সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১২:৪০


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় রূপ কুমার বিশ্বাস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনগাঁতী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুপ কুমার সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লার গোপাল কুমার বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনগাঁতী ব্রিজ একটি গাড়ি রুপ কুমারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যান।