বগুড়ার কাহালুতে গিরাইল গ্রামের পুষ্প বালা (৬৫) নামের এক মহিলা আত্মহত্যা করেছেন। বুধবার সকালে তার নিজ বাড়িতে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। পুষ্প বালা ওই গ্রামের মৃত শুধাংশোরের স্ত্রী। এ ব্যাপারে কাহালু থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।
