টেকনাফে ১৫পিস স্বর্ণবারসহ নৌকা আটক

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৪:৪৫
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে চোরাকারবারির গুলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১৫পিস স্বর্ণের বারসহ একটি নৌকা আটক করেছে বিজিবি।  বুধবাার বেলা ১১টার দিকে শাহপরীরদ্বীপে নাফনদীতে এ ঘটনা ঘটে। 
 
এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ৪২ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, 'বিওপির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে বদরমোকাম এলাকার নাফনদীতে অবস্থান করে। এর কিছুক্ষণ পর একটি নৌকা নিয়ে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশের দিকে আসতে থাকে। তারা শাহপরীরদ্বীপ বদরমোকাম নাফনদীতে কাছাকাছি আসলে বিজিবির টিম তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে তাদের ওপর ১০রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা নৌকা ফেলে নাফনদীতে ঝাপ দিয়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়ে।  
 
তিনি আরো বলেন, 'পরে ওই এলাকা থেকে নৌকাটি আটক করে নিয়ে আসা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে কাঠের নিচে পলিথিন মোড়ানো ১৫পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার মুল্য প্রায় এক কোটি টাকা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্বর্ণসহ আটক নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।