সৈয়দপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৫:৩১
নীলফামারীর সৈয়দপুরে বুধবার দুপুরে দুই মাদকসেবীকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।
 
শহরের মিস্ত্রীপাড়ার এরশাদ আলীর ছেলে রানা (২৫) ও অফিসার্স কলোনীর ইসলামের ছেলে সিরাজ (২৩) কে মাদক সেবনের সময় আটক করে পুলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫দিন করে কারাদন্ড দেন বিচারক। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী।