অভয়নগরে পাঁচ ছিনতাইকারি গ্রেফতার

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৫:৪৫
অভয়নগরে মঙ্গলবার পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় ৫জনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদের পুলিশ গ্রেফতার করে।
 
এলাকাবাসীও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে কোটা গ্রামের দুই ভাই ইয়াসিন বিশ্বাস(২০) ও জাকির হোসেন(১৮) পার্শ্ববর্তী নেহালপুর বাজার থেকে জিললুর রহমানের ইঞ্জিনচালিত ভ্যান ভাড়া করেন। এরপর অভয়নগর উপজেলার পায়রা বাজার থেকে রায়হান মোল্যা (১৯) ওই ভ্যানে ওঠেন। রাত সাড়ে নয়টার দিকে অভয়নগর উপজেলার হিজলতলায় ভ্যানটি পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থানরত  বাদশা (১৮), সবুজ (১৯) ও টিটো (১৭) এবং নেহালপুর গ্রামের সোহেল (২৭) ভ্যানটির গতিরোধ করেন। এ সময় ভ্যানে থাকা ইয়াসিন, জাকির ও রায়হান তাদের সঙ্গে যোগ দিয়ে ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা চালান। ভ্যানচালকের চিৎকারে এলাকাবাসী সেখানে পৌঁছে তাদের ধাওয়া করেন। সোহেল, জাকির, রায়হান ও ইয়াসিনকে ধরে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করে। 
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দীন বলেন,‘পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ছিনতাইকারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।’