শাহজালালে কার্টনে বিস্ফোরকসৃদশ উপাদান

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৬:১১
 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্টনে বিস্ফোরকসদৃশ উপাদান পাওয়া গেছে। বুধবার সকালে বিদেশ থেকে আগত একটি কার্গোর কার্টনে এগুলোর সন্ধান পায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
 
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান,  সকালে কার্গো শাখায় বিদেশি থেকে আসা একটি কার্টনে বিস্ফোরকসদৃশ উপাদান পাওয়া যায়। উপাদানগুলো প্রকৃতপক্ষেই বিস্ফোরক জাতীয় কিছু কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।