স্বাধীনতার পর প্রথম চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পূজা কমিটির নির্বাচন হতে যাচ্ছে। আগামী শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা পৌরসভা ভবনে নির্বাচন পরিচালনা কমিটির কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে।
জানা যায়, শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
এতে সভাপতি পদে অধ্যাপক রঞ্জিত সাহা, ব্যবসায়ী দ্বিবেশ চন্দ্র নাথ, বিমল চন্দ্র নাথ, শিক্ষক মৃদুল চন্দ্র দে, সাধারণ সম্পাদক পদে জুয়েলার্স ব্যবসায়ী স্বপন কুমার বণিক, সাংবাদিক লিটন চৌধুরী, দুলাল চন্দ্র দে সহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জুলফিকার আলী শামিম, কাউন্সিলর জহিরুল আলম, হারাধন চৌধুরী বাবু, বিভিন্ন ইউনিয়ন কামিটির নেতৃবৃন্দদের মাঝে প্রদীপ দাশ, রুপন চন্দ্র দে, ধনপতি আইচ, সূর্য মহন নাথকাঙ্গাল কৃষ্ণ জল দাশ, ভগিরত চন্দ্র দে, রঞ্জিত সাহা, কংকস দেব নাথ, শমির সরমা, বুলবুল লালা, সঞ্জয়শীল, সুমন দাশ। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সতর্ক থাকার অনুরোধ জানান ভোটাররা।
