বিজয়নগরে ট্রাকের চাপায় নারীর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৫, ১৭:০৯
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
 

ইসলামপুর ফাঁড়ি পুলিশ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।