ডিএসই জানিয়েছে, গত কয়েক দিন ধরে বিডি অটোকার এবং ইবনে সিনার শেয়ার দর টানা বাড়ার পেছনে কোন অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চেয়ে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসে বিডি অটোকারের শেয়ারের দর টানা বেড়েছে। এই সময়ে কোম্পানির শেয়ার দর বেড়েছে প্রায় ৩২ শতাংশ।
আর গত প্রায় এক মাসে ইবনে সিনার শেয়ারদর বেড়েছে ৪৩ দশমিক ৩৬ শতাংশ।
