বাগেরহাট সদরের মেগনিতলায় ইজিবাইকের ধাক্কায় জগদীস হালদার (৫৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। বাগেরহাট-খুলনা মহাসড়ক পারাপারের সময় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত জগদীসের বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার প্রত্যাশী ইউনিয়নের ধোপাখালী গ্রামে। তিনি বাগেরহাটের বিভিন্ন মোকাম থেকে পান ক্রয় করে নিজ এলাকায় নিয়ে বিক্রি করতেন।
নিহতের চাচাতো ভাই প্রদীপ হালদার জানান, মঙ্গলবারও তিনি পান ক্রয় করার জন্য বাগেরহাট আসেন। রাত ১০টার দিকে রাস্তা পারাপারের সময় ইজিবাইক তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল ওসি মো. তোজাম্মেল হক বলেন, লাশ সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
