বৈশাখী টেলিভিশনে নতুন ধারাবাহিক নাটক ‘গন্তব্য নিরুদ্দেশ’ শুরু হচ্ছে। প্রচারিত হবে প্রতি শনি ও রবিবার রাত ১১টা ৩০ মিনিটে। পান্থ শাহরিয়ারের রচনা ও রহমতউল্লাহ তুহিনের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘গন্তব্য নিরুদ্দেশ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, কল্যাণ কোরাইয়া, এফ এস নাঈম, নাদিয়া আহমেদ, সুজানা, উর্মিলা শ্রাবন্তী কর, শামীম ভিস্তি, তানভির রিজভীসহ অনেকে। থ্রিলারধর্মী নাটকটি চিত্রায়ণ করা হয়েছে ব্যাংককের বিভিন্ন লোকেশনে।
