উপমহাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্যালকাটা ইয়ুথ কয়্যার গ্রুপ আজ তির্যক যশোরের আমন্ত্রণে যশোরে আসছে। ২৩ সদস্যের প্রতিনিধি দলটি বেনাপোল সীমান্ত দিয়ে বেলা ১১টায় বাংলাদেশে প্রবেশ করবে। বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন তাদের স্বাগত জানাবেন। সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এর আগে দলটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করবে। যশোরের ২৩ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের উত্তরীয় পরিয়ে দেবেন। সাংস্কৃতিক পর্বের শুরুতে যশোরের সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে গণসঙ্গীত গাইবেন ও নৃত্য পরিবেশন করবেন। আগামীকাল শুক্রবার সকালে তারা কলকাতা ফিরে যাবেন। গত বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে তির্যক যশোর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
