আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নির্মাতা প্রীতি দত্ত দর্শকদের উপহার দিয়েছেন তিনটি নাটক। সম্প্রতি রাজধানীর উওরার একটি শুটিং হাউজ ও বনানীর কিছু মনোরম লোকেশন নাটকগুলোর শুটিং সম্পন্ন করেছেন তিনি। শুক্রবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে দেশের দুইটি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে তার নাটকগুলো।
বিশেষ দিবসগুলোকে সামনে রেখে সাধারণত ব্যাস্ত থাকেন নাট্যনির্মাতারা। আসন্ন আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় নির্মাতা প্রীতি দত্ত। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারী তার রচনা ও পরিচালনায় 'সিঙ্গেল মাদার' শিরোনামের একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। এ নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, জাকিয়া বারী মম, মিলি বাশার ও মাসুম বাশারসহ অন্যান্য। এ নাটকটি নারী দিবসে আরটিভিতে প্রচারিত হবে। পাশাপাশি গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারী দয়াল সাহা এর রচনা ও প্রীতি দওের পরিচালনায় 'তনু কথা' শিরোনামের আরেকটি নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, শতাব্দী ওয়াদুূদ, হিন্দোল রায়, নিকুল কুমার মন্ডলসহ আরও অনেকে। নাটকটি নারী দিবসে এনটিভিতে প্রচারিত হবে।
এছাড়াও গত ২৭ ও ২৮ তারিখে প্রীতি দওের রচনা ও পরিচালনায় 'আমাদের হেলেন' শিরোনামের অপর একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। এ নাটকটিতে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, শিপন মিএ, মিলি বাশার, সিনথিয়া, নিকুল কুমার মন্ডল, বাঁধন এবং অন্যান্য। এছাড়া এ নাটকটি শিশুশিল্পী হিসেবে কাজ করেছে মুনতাহা ও অন্যান্য।
আরও পড়ুন: বাকৃবিতে ক্লাসরুমের সামনে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক
নাটক তিনটি সম্পর্কে পরিচালক প্রীতি দও বলেন, 'নারী দিবসে এবার আমি তিনজন ভিন্নপ্রেক্ষাপটের, তিন পেশার তিন জন নারীর সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটে সংগ্রামের তিনটি গল্প বলতে চেয়েছি। নারী আর মাতৃত্ব শব্দদুটি ওতোপ্রতোভাবে জড়িত। তাই আমার এই দুটি গল্পে নারীর এই বিষয়টি উঠে এসেছে স্বাভাবিকভাবেই। চেষ্টা করেছি সহজ গল্প সহজ ভাবে বলার। এখন প্রচারের পর দর্শকের মতামতের জন্য অপেক্ষা'।
ইত্তেফাক/জেডএইচডি
