খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইলিয়াস হোসেন (৭২) নামে এক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে নগরীর বয়রাস্থ খুলনা সরকারি মহিলা কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ইলিয়াস হোসেনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ইলিয়াস হোসেনকে বয়রা মহিলা কলেজ মোড়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো ছুরি ও হামলাকারী দুর্বৃত্তের জুতা উদ্ধার করেছে।
এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
