আরাকান আর্মির পোশাকসহ আটক ১

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৭:৫১
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা থেকে এক যুবককে আটক করা হয়েছে। তার নাম অং ইউ ইয়াই রাখাইন (২৫)। তিনি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির (এ. এ) সহযোগী বলে জানিয়েছে পুলিশ। 
 
পুলিশ জানায়, বুধবার রাতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা জব্দ করা হয়। 
 
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাকান আর্মির সহযোগী বলে অং ইউ স্বীকার করেছেন। তার বাড়ি আরাকানে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।