পল্লবীতে কিশোরীসহ আটক ৭

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৪:৩৪
রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে এক কিশোরীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের আটক করা হয়। 
 
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে দু’টি নকল পিস্তল উদ্ধার করা হয়। ওই পিস্তল দিয়ে তারা জনগণকে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করে আসছে।
 
এই ব্যাপারে বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।