নওগাঁর বদলগাছীতে চোর সন্দেহে গণপিটুনিতে শাকিল (২৭) নামে একজন মারা গেছেন। বুধবার রাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাকিল মিঠাপুর ইউনিয়নের পূর্ব-খাটাইল গ্রামের মোজাহার আলীর ছেলে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'বুধবার রাত ২টার দিকে কেশাইলের খোশবরের বাড়ির ভেতরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন শাকিল। বাড়ির লোকজন বুঝতে পেরে চোর চোর বলে চিৎকার করে। প্রতিবেশীরা এসে তাকে আটক করে গণপিটুনি দেয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাড়ির লোকজন পলাতক রয়েছে।'
তিনি আরো বলেন, 'প্রাথমিক ভাবে শাকিল চোর বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'
