নদীতে ডুবে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১১:৫৮
নওগাঁর সাপাহার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার পথে পূর্ণভবা নদীতে ডুবে বাংলাদেশি গরু ব্যবসায়ী কাবির হোসেনের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা একটি গরু ও মহিষ মারা গেছে। নিহত কাবির হোসেন উপজেলা করমুডাঙ্গা হঠাৎপাড়ার সাইফুল ইসলামের ছেলে।
 
বিজিবি-১৪ পত্নী তলার অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, গত দুইদিন আগে উপজেলার করমুডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে কাবির হোসেনসহ তিনজন ভারতে যান গরু আনতে। বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশে গরু নিয়ে আসার পথে কাবির হোসেনের সঙ্গে থাকা দুই জন পূর্ণভবা নদী পার হতে পারলেও তিনি জিরো পয়েন্ট এলাকায় ডুবে মারা যান। এ সময় তার কাছে থাকা একটি গরু ও একটি মহিষ মারা যায়। এ ঘটনায় নিহতের মৃতদেহ নিয়ে আসার জন্যে ইতোমধ্যে ভারতীয় বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।