জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার বকশিবাজারে অবস্থিত তৃতীয় বিশেষ আদালতে এই সাক্ষ্য নেয়া হচ্ছে।
খালেদার আইনজীবী জাকির হোসেন জানান, খালেদা অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে উপস্থিতির জন্য সময় চেয়ে আবেদন করা হয়েছে। অন্য এক দরখাস্ত দিয়ে তার অনুপস্থিতিতেই সাক্ষীকে জের করার আবেদন করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আদালত শুরু হয়। এরপর আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে জেরা করছেন টি এম আকবর রশিদ।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে।
