জামালপুরের মেলান্দহে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নাংলার দেওলাবাড়ি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
অফিসার ইনচার্জ নাছিমূল ইসলাম জানান, দেওলাবাড়ি গ্রামের ইন্তাজের পুকুর থেকে যুবককে উদ্ধার করা হয়। নূরুল ইসলাম মেম্বার ও এলাকাবাসি তাকে দ্রুত মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। এ সময় জরুরি বিভাগের ডা. মির্জা তাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
মৃগি রোগের কারণে পানিতে পড়তে পারে বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
