ঘিওরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৫:০৯
মানিকগঞ্জে ঘিওরের জোকা বাসষ্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসের চাপায়  আব্দুল মান্নান (৪০) নামের এক সবজি ব্যবসায়ী  নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিচাগামী এক মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল মান্নানের ওপর দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পাটাইকোনা গ্রামের নওশের খানের ছেলে মান্নান। পেশায় সবজি ব্যবসায়ী  ছিলেন তিনি।
 
বরংগাইল হাইওয়ের ফাঁড়ির এএসআই নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।