বোচাগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৪:০৭
দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ৪নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও খালপাড়ার মৃত অফির উদ্দীনের ছেলে মো. সোলায়মান আলী (৬০) ও মনিপুরের জগেন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৪৫)। 
 
এলাকাবাসি জানায়, বুধবার মুসলধারে বৃষ্টির সময় সোলায়মান আলী সবুজ খামার এলাকায় জমির আগাছা পরিস্কার করছিলেন। অন্যদিকে বাবুল রায় মনিপুর মৌজার ফসলের ক্ষেতে ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।