কুষ্টিয়ার খোকসায় নসিমন উল্টে মাহবুবুল আলম নামে এক কলেজ নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাহবুবুল পাংশার কলিমহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
খোকসা থানার ওসি আবু দাউদ জানিয়েছেন, রাতে মাহবুবুল নসিমনে করে চকিহরিপুরের বাড়িতে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে নসিমনটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় মাহবুবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান।
