সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে গড়ে ওঠা সাঈদী মুক্তি মঞ্চের উদ্যোক্তা আতিয়ার রহমান গাজী (৫০)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপনগর থেকে তাকে আটক করা হয়। আটক আতিয়ার রহমান গাজী ওই গ্রামের কোমর উদ্দিনের ছেলে ও প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা এ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতাপনগরে গড়ে ওঠা সাঈদী মুক্তি মঞ্চের উদ্যোক্তা আতিয়ার রহমান গাজীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
২০১৩ সালের ২৮ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আশাশুনি উপজেলার প্রতাপনগরে গড়ে ওঠে সাঈদী মুক্তি মঞ্চ।
