সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে গড়ে ওঠা সাঈদী মুক্তি মঞ্চের উদ্যোক্তা আতিয়ার রহমান গাজীকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। আতিয়ার একই গ্রামের কোমর উদ্দিনের ছেলে ও প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা এ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনতা সাঈদীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় আনা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আশাশুনি উপজেলার প্রতাপনগরে সাঈদী মুক্তি মঞ্চ গড়ে ওঠে।
