নবাবগঞ্জে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৪:৪২
 
ঢাকার নবাবগঞ্জে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার সাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে উপজেলার সাদাপুর গ্রামে দুর্বৃত্তরা ঘরে ঢুকে রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যা করেছে। পারিবারিকভাবে দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
 
রোকেয়া বেগমের স্বামী  মো. বোরহান  বলেন, আমার স্ত্রীর সাথে  কারো কোন দ্বন্দ্ব নেই। এসময় তিনি খুনিদের বিচার চান।
 
নবাবগঞ্জ থানার উপ-পরির্দশক  মো. জামাল বলেন, সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের  চেষ্টা চলছে।