শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৪:৫৮
 
চট্টগ্রামের পাহাড়তলীতে শিশু ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। বেলাল ভোলার চরফ্যাশনের মো. শাহ আলমের ছেলে।
 
স্থানীয়দের বরাত দিয়ে পাহাড়তলী থানার এসআই তপন কান্তি মল্লিক জানান, গতকাল সন্ধ্যায় বেলাল প্রতিবেশী এক শিশুকে ফুসলিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে নির্যাতন চালায়। রাতে শিশুটি বাসায় ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তারা স্থানীয়দের নিয়ে বেলালের বাসায় গিয়ে তাকে ঘরে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এসে বেলালকে আটক করে।
 
তিনি আরো জানান, শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।