মুকসুদপুরে স্কুলে হিস্টিরিয়ায় আক্রান্ত ২০

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৬:১৭

গোপালগঞ্জের মুকসুদপুরে খান্দারপাড় ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ে হিস্টিরিয়া রোগে ২০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

অসুস্থদের মধ্যে ৯ম শ্রেণির জোনাকী (১৪). জুলিয়া (১৪) দশম শ্রেণির ছালমা (১৫), পনু শেখ (১৫). রিয়াজ শেখ, ৮ম শ্রেণির সংগীতা বিশ্বাস (১৩) ও প্রিয়া খানমকে (১৩) মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্কুলের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম জানান, সকালে ক্লাস শুরু হওয়ার আগেই ৯ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তীব্র মাথা ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয়। তাদের চিত্কারে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে সহযোগিতা করতে থাকলে এক পর্যায়ে তারাও আক্রান্ত হতে থাকে। অসুস্থদের মধ্যে ১০ জনকে মুকসুদপুর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

মুকসুদপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিব উল হাবিব স্কুল পরিদর্শন করে জানান, এটি কোন ভাইরাস রোগ নয়, তবে মানসিকভাবে আক্রান্ত হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে।