অল্পের জন্য বেঁচে গেলেন অক্ষয়

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৭:২৪
 
আরেকটু হলেই বড় দুর্ঘটনা ঘটতো কিন্তু অল্পের জন্য বেঁচে গেলেন অক্ষয় কুমার । আগামী দুই অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘সিং ইজ ব্লিং’-এর সেটে একটি গানের শুটিংয়ের সময়ে তাঁর গোড়ালিতে আগুন ধরে যায়।
 
অক্ষয়ের প্রোডাকশন হাউস গ্রেজিং গোটস দুর্ঘটনার ভিডিওটি  ইউটিউবে পোস্ট করেছে।  তাতে দেখা গিয়েছে, একটি আগুনের রিং টপকে অক্ষয় নিরাপদেই বেরিয়ে এসেছেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁর পায়ে আগুন লেগে যায়, জুতো  পরিধান থাকায় বড় কোনও ক্ষতি হয়নি। ‘সিং ইজ ব্লিং’ ছবিতে অক্ষয়ের নায়িকা থাকবে ‌অ্যামি  ‌জ্যাকসন, ছবিটি পরিচালনা করেছেন প্রভু দেবা।