গাজায় ইসরাইলের বিমান হামলা

আপডেট : ২৭ আগস্ট ২০১৫, ১৮:০৯
 
ফিলিস্তিনের গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। খবর এএফপির।
 
বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রকেট হামলার জবাবে বুধবার দিনগত রাতে ইসরাইলি বাহিনী গাজা উপত্যাকার মধ্যাঞ্চলে হামাসের অস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে। তবে উভয় হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
 
ইসরাইল তার ভূখণ্ডে সব ধরনের হামলার জন্যে হামাসকে দায়ী করে আসছে।